![]() |
||||
| E-newsletter: April 2026 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ব্যবসায়িক সুবিধা আদায়ের লক্ষ্যে সম্প্রতি বিএটি বাংলাদেশ অর্থমন্ত্রী বরারর চিঠি প্রদান এবং ১ মে ২০২৬ তারিখে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত করে সিগারেটের কর ও দাম প্রস্তাব উপস্থাপন করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাথে প্রাক-বাজেট বৈঠকে অংশ নিয়ে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকো, ফিলিপ মরিস ও বাংলাদেশ বিড়ি মালিক সমিতি। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর সাথে অনুষ্ঠিত এনবিআর - এর প্রাক-বাজেট বৈঠকেও বিএটিবির প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের দাবি তুলে ধরেছে। একইভাবে, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এর তামাক কর ও মূল্য প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি প্রদান, মানববন্ধন এবং সংবাদ সন্মেলন করেছে। এছাড়া কমপক্ষে ১২ জন সাংসদের কাছ থেকে ডিও লেটার সংগ্রহ করে অর্থমন্ত্রীকে অনুলিপি দিয়ে এনবিআর বরারর পাঠিয়েছে সংগঠনটি। |
||||
![]() | ||||