Sun Sun Sun Sun
E-newsletter: June 2026
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের মান (স্ট্যান্ডার্ড) প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে গঠিত টোব্যাকো অ্যান্ড টোব্যাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটিতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংগঠনগুলোর কোনো প্রতিনিধিত্ব না থাকলেও এফসিটিসি আর্টিকেল ৫.৩ ভঙ্গ করে তামাক কোম্পানির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকোটিন পাউচ নিষিদ্ধের প্রস্তাব সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন থেকে বাদ দেয়া হয়েছে এবং বর্তমানে পণ্যটি বাজারজাতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের প্রত্যাশা, জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিকোটিন পাউচ বিষয়ে সরকার একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।