Sun Sun Sun Sun
E-newsletter: August 2026
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

তথাকথিত বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’ এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সরকারের সহযোগী এবং পরিবেশবান্ধব’ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের উপস্থাপন করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচি ব্যাপকভাবে প্রচার করছে কোম্পানিটি। উল্লেখ্য, তামাক উৎপাদনের কারণে বাংলাদেশে প্রতিবছর ৩১ শতাংশ বন উজাড় হয়, যার উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী বিএটিবি।

তামাক কোম্পানির লোক দেখানো কর্মকাণ্ড সম্পর্কে নীতিপ্রণেতাদের সচেতন হতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি এই ধরনের সিএসআর কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।