![]() |
||||
| E-newsletter: February 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২মূল্য জানানোর অজুহাতে চলছে বিড়ির প্রচারণা!
বিড়ির মূল্য সম্পর্কে ধুমপায়ীদের অবহিত করার নামে মুলত ব্রান্ডের প্রচরণা চালিয়ে যাচ্ছে গ্রামীণ বিড়ি। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ বিড়ির এই আগ্রাসী প্রচারণা দেখা গেছে। বাংলাদেশে বিড়ির প্রধান ভোক্তা দরিদ্র শ্রেণির শ্রমজীবী মানুষ। এই জনগোষ্ঠিকে স্বল্পমূল্যে ধূমপানে উৎসাহিত করতে এই ধরনের প্রচারণা চালাচ্ছে বিড়ি কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত গ্যাটস ২০১৭ এর ফলাফলে দেখা গেছে, বিড়ির বিজ্ঞাপন প্রচারণা দেখেছে এমন মানুষের হার ২০০৯ সালের তুলনায় ২০১৭ সালে বৃদ্ধি পেয়েছে ২২.৫ শতাংশ। উল্লেখ্য, প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এসব অপতৎপরতা এখনই বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||