Sun Sun Sun Sun
E-newsletter: January 2026
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জনস্বাস্থ্য সুরক্ষায় একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তবে আসন্ন সংসদে অধ্যাদেশটি পাসে বাধা সৃষ্টি করতে তামাক কোম্পানি গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, মতামত ও সম্পাদকীয় প্রকাশ করেছে যেখানে আইন কঠোর হলে তামাক রাজস্ব কমবে, ই-সিগারেট নিষিদ্ধ করা অযৌক্তিক কারণ এটি কম ক্ষতিকর প্রভৃতি ভিত্তিহীন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। তামাকবিরোধীসহ সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা অধ্যাদেশটি আইন আকারে পাসের মাধ্যমে নির্বাচিত সরকার তামাকজনিত মৃত্যু ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতি হ্রাসে দীর্ঘমেয়াদি অবদান রাখবে।
তামাক কর কাঠামো নিয়ে সম্প্রতি ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণায় সুনির্দিষ্ট কর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির ধারণা দেয়া হলেও তামাকের ব্যবহার এবং মৃত্যু হ্রাসের ব্যাপারে সুষ্পষ্ট কোন ধারণা দেয়া হয়নি। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের প্রস্তাবের বিরোধিতা করে ফিলিপ মরিসের (পিএমআই) কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যাক্তিদের নিয়ে ‘পলিসি ফর প্রগ্রেস: টুওয়ার্ডস হার্ম রিডাকশন’ শিরোনামে ২০২৪ সালে একটি জাতীয় দৈনিকের সাথে গোলটেবিল বৈঠক করেছিল। কার্যকর কর ও মূল্য পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং বর্ধিত রাজস্ব আহরণ দুটোই সম্ভব। আমাদের প্রত্যাশা সংশ্লিষ্ট কৃর্তপক্ষ সে পথেই হাঁটবে।