![]() |
||||
| E-newsletter: February 2026 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জাতীয় সংসদে আইন আকারে পাসে বাধা সৃষ্টি করতে তামাক কোম্পানি এবং তাদের সুবিধাভোগী সংগঠনগুলো নতুন করে মরিয়া হয়ে উঠেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকো পণ্য ও নিকোটিন পাউচ নিষিদ্ধ সংক্রান্ত অধ্যাদেশের গুরুত্বপূর্ণ ধারা বাতিলের দাবিতে সম্প্রতি অর্থসহ ৫টি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। একই সময়ে ভেপ ব্যবসায়ীদের সংগঠন বেন্ডস্টা ই-সিগারেট ও ভেপিং পণ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে। তামাক কোম্পানি ও ভেপ ব্যবসায়ীরা রাজস্ব হারানো, অবৈধ বাজার তৈরি, কর্মসংস্থান হারানো এবং তথাকথিত 'ক্ষতি হ্রাস' বা 'হার্ম রিডাকশন' এর মত খোঁড়া যুক্তি দেখিয়ে এসব পণ্য নিষিদ্ধ করার বদলে 'নিয়ন্ত্রিত' করার দাবি তুলছে। অথচ জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়ায় বিশ্বের ৩৪টি দেশ এরই মধ্যে এসব পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। |
||||
![]() | ||||