Sun Sun Sun Sun
E-newsletter: February 2026
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

চটকদার বার্তায় জাপান টোব্যাকোর প্রচারণা

সম্প্রতি বাজারে “গোল্ড স্টিকে কোয়ালিটি+, স্বাদে মানে ফাস্টক্লাস” লেখা সম্বলিত জাপান টোব্যাকোর একটি সিগারেট ব্র্যান্ডের ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। আকর্ষণীয় রং ও চটকদার বার্তা ব্যবহার করে এসব প্রদর্শনী বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ এবং ধূমপানে প্রলুব্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আইন অনুযায়ী বিক্রয়স্থলে যেকোন উপায়ে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে হবে।