![]() |
||||
| E-newsletter: March 2026 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
তামাকবিরোধীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে ১০ এপ্রিল ২০২৬ এ পাশ হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২৬। এটি বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধান বাতিল, ডিজিট্যাল প্লাটফর্মে বিজ্ঞাপন নিষিদ্ধকরণসহ বেশকিছু ধারা আইনটিকে শক্তিশালী ও যুগোপযোগী করেছে, এজন্য সরকারকে ধন্যবাদ। তবে উদ্বেগের বিষয় হলো, তামাক কোম্পানির প্রবল হস্তক্ষেপের মুখেশেষ পর্যন্ত চূড়ান্ত বিল থেকে ই-সিগারেট, নিকোটিন পাউচসহ সব ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এসব পণ্য অনিয়ন্ত্রিতই থাকছে। উল্লেখ্য, জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বেশ কিছু দেশ ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধ করেছে। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ সরকারও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। |
||||
![]() | ||||