Sun Sun Sun Sun
E-newsletter: May 2026
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

অতিসম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে যেখানে নিম্নস্তরের সিগারেটের দাম প্রায় অপরিবর্তিত এবং বিড়ি, গুল ও জর্দার দাম ও করহার সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। সিগারেট বাজারের প্রায় ৭৫ শতাংশ দখলে থাকা নিম্নস্তরের সিগারেটের দাম বেড়েছে শলাকা প্রতি মাত্র ২০ পয়সা। মূল্যস্ফীতি এবং মাথাপিছু আয় বৃদ্ধি হিসেবে আনলে নিম্নস্তরের সিগারেট, বিড়ি এবং ধোয়াবিহীন তামাকপণ্যের প্রকৃত দাম ব্যাপকভাবে কমবে এবং তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব পণ্যের ব্যবহার আশঙ্কাজনকহারে বাড়বে। এবছরের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় তামাক কোম্পানিগুলোর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা নানাভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে।
প্রস্তাবিত বাজেটে নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকোর উপর করারোপের মাধ্যমে কার্যত নতুন আপদকে আইনসিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, খসড়া তামাকনিয়ন্ত্রণ আইনে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব পণ্য নিষিদ্ধের সুপারিশ করেছিল, তবে চুড়ান্ত আইনে তা রাখা হয়নি।

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে চূড়ান্ত বাজেটে তামাক করব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। তামাকবিরোধীদের সংস্কার প্রস্তাব গ্রহণ করা হলে চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে এবং দীর্ঘমেয়াদে প্রায় ৪ লক্ষ অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।